২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিদের সতর্ক করলেন এনরিকে

আথলেতিক বিলবাওয়ের মাঠে প্রথম পর্বে জেতায় কোপা দেল রের সেমি-ফাইনালে এক পা দিয়েই রেখেছে বার্সেলোনা। তবে তাতে কোনোরকম আত্মতুষ্টিতে ভুগতে নারাজ লুইস এনরিকে। ফিরতি লেগের আগে কাতালুনিয়া দলটির কোচ তাই শিষ্যদেরও সতর্ক থাকার পরামর্শ দিলেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 09:44 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে শেষ আটের দ্বিতীয় পর্বের ম্যাচটি শুরু হবে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত আড়াইটায়।

গত সপ্তাহে প্রথম পর্বে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে জেতায় এবারের লড়াইয়ে ড্র করলে কিংবা ন্যূনতম ব্যবধানে হারলেও শেষ চারে উঠে যাবে বার্সেলোনা। কিন্তু সে ভাবনায় ডুবে না থেকে শিষ্যদের প্রস্তুত থাকতে বললেন এনরিকে।

“আমি প্রথম লেগের মতো একইরকম আথলেতিক দলের আশা করছি। তারা বিপজ্জনক হতে পারে।”

জয়ের লক্ষ্যে এনরিকে বলেন, “কি হতে পারে, আমরা জানি এবং ম্যাচটিকে আমরা হালকাভাবে নিব না। লড়াইটি এখনও উন্মুক্ত এবং আমরা সতর্ক যে, এটা কঠিন ম্যাচ হতে পারে। আমাদের একমাত্র লক্ষ্য ম্যাচটি জেতা এবং ভালো ফুটবল খেলা।”

স্প্যানিশ কাপে দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরছেন লুইস সুযারেস। তবে বার্সেলোনার আরেক তারকা ফরোয়ার্ড নেইমারের খেলা অনিশ্চিত। হ্যামস্ট্রিং পেশির চোটে ভুগছেন ব্রাজিলের অধিনায়ক।