জাতীয় দলের ৮ খেলোয়াড়কে নিয়ে ঘর গোছাল ঊষা
হকির দলবদলের প্রথম দিনে নতুন চুক্তি করেছে ৬০ জন খেলোয়াড়। প্রথম দিনেই জাতীয় দলের অধিনায়ক সারোয়ার হোসেনসহ আট খেলোয়াড় নিয়ে দল গুছিয়ে নিয়েছে ঊষা ক্রীড়া চক্র।
দুই বছরেরও বেশি সময় পর হকির দলবদল হলো।
রোববার প্রথম দিনের দলবদল শুরু হয় সোনালী ব্যাংক রিক্রিয়েশন ক্লাবের ঘর গোছানো দিয়ে; জাতীয় দলের রাব্বী সালেহীন ও বিলাল হোসেনকে দলে টেনেছে তারা।
দিনের শেষ দিকে ঊষা জাতীয় দলের সারোয়ার হোসেন, কৃষ্ণ কুমার দাস, খোরশেদ আলম, হাসান যুবায়ের নিলয়, পুস্কর খীসা মিমো, রাতুল আহমেদ অনিক, আবু সাইদ নিপ্পন ও রেজাউল করিম বাবুকে নিয়ে শক্তিশালী দল গড়ে।
প্রথম দিনে দলবদল:
সোনালী ব্যাংক: নাজমুল হাসান, মো: তাহের আলী, সৈয়দ আব্দুল মুহিত, রায়হান চৌধুরী, অজিত কুমার ঘোষ, বেলাল হোসেন, রাব্বি সালেহীন, প্রবীর ঘোষ, প্রসেনজিত রায়, আশিকুজ্জামান।
ঊষা ক্রীড়া চক্র: সারোয়ার হোসেন, কৃষ্ণ কুমার দাস, খোরশেদ আলম, নাইম উদ্দিন, হাসান যুবায়ের নিলয়, পুস্কর ক্ষিসা মিমো, রেজাউল করিম বাবু, আবু সাইদ নিপ্পন, রাতুল আহমেদ অনিক, সাগর চক্রবর্তী।
অ্যাজাক্স এসসি: হেদায়েতুল ইসলাম খান, বাপ্পি কুমার ঘোষ, রায়হান উদ্দিন, মনোয়ার হোসেন রাসেল, শহীদুল ইসলাম, খালেদ হায়দার রাকিন, মীর মাহবুব আলী, মিরাজুল ইসলাম, ইয়াসিন আরাফাত।
সাধারণ বীমা: জাহিদুল ইসলাম, মর্তুজা মামুন, এএইচ মেহেরুজ্জামান, মো: রাসেল।
ওয়ারী ক্লাব: জামিল বিন তালিব, আব্দুল্লাহ আল মনসুর, তরিকুল ইসলাম, শাইখ হোসেন তন্ময়, জাহিদ বিন তালিব শুভ, নাহিদ বিন জামাল, মো: সাব্বির আহমেদ, সজিবুর রহমান।
বাংলাদেশ এসসি: তাবিব এ নুর, আশিকুর রহমান, খন্দকার হাসান আহমেদ, সমির রায় কৃষ্ণ, আলমগীর ইসলাম, রবিউল হাসান, মো: মুসা মিয়া, নাজমুল হাসান নাইম, মো: নিজামউদ্দিন, আজিম উদ্দিন, ইকবাল নাদির প্রিন্স, মাহবুবউল্লাহ শাকিল, শফিকুল ইসলাম অনিক, সজল হোসেন, আব্দুর রশিদ, রুম্মান আলী, শহিদুল ইসলাম, রায়হান আহমেদ রুবেল, ইমরান হোসেন নয়ন।
