৯ গোলের রোমাঞ্চে লিভারপুলের রুদ্ধশ্বাস জয়
দুই গোলে পিছিয়ে থেকেও লিভারপুলের দারুণভাবে ঘুরে দাঁড়ানো আর যোগ করা সময়ের নাটকীয়তা, সব মিলিয়ে শ্বাসরুদ্ধকর এক ফুটবল লড়াইয়ের সাক্ষী হলো ইংলিশ প্রিমিয়ার লিগ। গোলবন্যার সে লড়াইয়ে নরিচ সিটির মাঠে ৫-৪ ব্যবধানের অসাধারণ এক জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।
গত সেপ্টেম্বরে প্রথম পর্বে নরিচের সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছিল লিভারপুল।
লিগে টানা তিন ম্যাচ জয় শূন্য থাকার পর জিতল লিভারপুল। এ বছরে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যামের কাছে ২-০ গোলে হারের পর ঘরের মাঠে আর্সেনালের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে অ্যানফিল্ডের দলটি। আর গত সপ্তাহে ফের ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে একমাত্র গোলে হারে তারা।
জয় খরা কাটাতে শনিবার প্রতিপক্ষের মাঠে শুরুটা ভালোই করে লিভারপুল, ১৮তম মিনিটে রবের্তো ফিরমিনোর গোলে এগিয়ে যায় তারা। জেমস মিলনারের পাস ধরে কোনাকুনি শটে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। নরিচের গোলরক্ষক বলে পা লাগালেও প্রতিহত করতে পারেননি।
আর ৪১তম মিনিটে স্কটল্যান্ডের ফরোয়ার্ড স্টিভেন নেইস্মিথের কোনাকুনি শট বাঁ পোস্টের কোল ঘেষে জালে জড়ালে স্তব্ধ হয়ে যায় অতিথি শিবির, টানা দ্বিতীয় হারের শঙ্কাও হয়তো জেগে ওঠে।
দ্বিতীয়ার্ধের শুরুতে শঙ্কাটা আরও ঘনীভূত হয়; ডি বক্সে নেইস্মিথকে লিভারপুলের ডিফেন্ডার আলবের্তো মোরেনো ফাউল করলে পেনাল্টি পায় নরিচ। তা থেকেই স্কোরলাইন ৩-১ করেন ওয়েসলি হুলাহান।
পরের মিনিটেই অবশ্য ব্যবধান কমিয়ে জমজমাট লড়াইয়ের আভাস দেন জর্ডান হেন্ডারসন। প্রথম গোলদাতা ফিরমিনোর আড়াআড়ি পাসে প্রথম শটেই লক্ষ্যভেদ করেন এই ইংলিশ মিডফিল্ডার।
৬৩তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে নিজের দ্বিতীয় গোলে দলকে সমতায় ফেরান ফিরমিনো। বাঁদিক থেকে অ্যাডাম লালানার লম্বা করে বাড়ানো ক্রস ডি বক্সের মধ্যে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আলতো টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলের এই তারকা।
নাটকীয়তার অবশ্য তখনও ঢের বাকি, শুরু হয় পাঁচ মিনিটের যোগ করা সময়ের খেলা। এর দ্বিতীয় মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে নরিচকে ফের সমতায় ফেরান ফরাসি ডিফেন্ডার সেবাস্তিয়েন বাসোং।
এমন মুহূর্তে গোল খেয়ে স্তব্ধ হয়ে যায় ‘অল রেড’ নামে পরিচিত দলটি। তবে একেবারে শেষ মুহূর্তে দুর্দান্ত ভলিতে লক্ষ্যভেদ করে অসাধারণ এক জয় নিশ্চিত করেন বদলি নামা এই ইংলিশ মিডফিল্ডার।
এই জয়ে ২৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে লিভারপুল।
