লাইভ: বার্সেলোনা - মালাগা
বার্সেলোনা ২-১ মালাগা
# কষ্টের এই জয়ে আতলেতিকো মাদ্রিদকে পেছনে ফেলে শীর্ষে উঠল বার্সেলোনা। ২০ ম্যাচে লুইস এনরিকের দলের পয়েন্ট ৪৮। এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো।
শেষ বাঁশি: বার্সেলোনা ২-১ মালাগা
৮৮: দারুণ সেভ। ডি-বক্সের ভেতর থেকে মেসির বাঁ পায়ের জোড়ালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক কামেনি।
৮০: মেসি ডি-বক্সে বল পেয়েছিলেন। দুই ডিফেন্ডারকে পেছনে রেখে ঠিকমতো শট নিতে পারেননি। বল চলে যায় পোস্টের পাশ দিয়ে।
৭৩: দারুণ সেভ।ক্লাওদিও ব্রাভোর নৈপুণ্যে আবার রক্ষা বার্সেলোনার। কামাচোর শট দারুণ দক্ষতায় ফেরান চিলির এই গোলরক্ষক।
# খেলার এই স্কোর লাইন শেষ পর্যন্ত থাকলে আতলেতিকো মাদ্রিদকে হটিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠবে বার্সেলোনা।
৬২: মেসির দারুণভাবে বাড়ানো বলে ডি-বক্সের ভেতর পা লাগাতে পারলেন না সুয়ারেস।
৫৬: প্রথম গোলদাতা মুনিরকে উঠিয়ে নিয়ে ইভান রাকিতিচকে নামালেন কোচ লুইস এনরিকে।
৫১: গোল, লিওনেল মেসি; বার্সেলোনা (বার্সেলোনা ২-১ মালাগা)। জ্বলে উঠলেন মেসি। এগিয়ে গেল বার্সেলোনা। বাঁ দিক থেকে আদ্রিয়ানোর ক্রসে লাফিয়ে উঠে দর্শনীয় গোল করলেন মেসি। এভাবে গোল করতে কমই দেখা যায় তাকে।
দ্বিতীয়ার্ধ শুর:বার্সেলোনাকে জয় এনে দিতে হলে জ্বলে উঠতে হবে মেসি-সুয়ারসকে।
# শক্তিশালী প্রতিপক্ষের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিতে পারবে মালাগা?
বিরতির বাঁশি:শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সমানে সমান খেলেছে মালাগা।
# ম্যাচে মেসিকে সেভাবে খুজে পাওয়া যায়নি প্রথম ৪৪ মিনিটে। কিন্তু এই সুযোগটা তার মাপের খেলোয়াড়ের কাজে লাগানো উচিত ছিল।
৪৪: গোলের দারুণ সুযোগ নষ্ট বার্সেলোনার। খুব কাছ থেকেও গোল করতে পারলেন না মেসি। বাঁয়ে মুনিরকে প্রথম পাসটা মেসি ভালোই দিয়েছিলেন। মুনিরের শট গোলরক্ষক কার্লোস কামেনি দারুণ দক্ষতায় ঠেকালে বল চলে যায় মেসির পায়ে। আর্জেন্টিনা অধিনায়কের কেবল একটি টোকার দরকার ছিল। তার শট দারুণ দক্ষতায় শুয়ে পড়ে বলটা ঠেকান লেফট ব্যাক মিগেল তরেস।
৩২: গোল হুয়ানপি; মালাগা। (বার্সেলোনা ১-১ মালাগা)। ডিফেন্ডারদের ভুল গোল হজম করলো বার্সেলোনা। ভুল পাস দিয়েছিলেন হাভিয়ের মাসচেরানো। বল পেয়ে চার্লেস পাঠান ডি-বক্সে থাকা হুয়ানপির কাছে। ১৫ গজ দূর থেকে নেওয়া এই মিডফিল্ডারের শট মাসচেরানোর গায়ে লেগে দিক পাল্টে জালে ঢোকে।
২৫: ডিফেন্ডারদের ভুলে গোল খেতে বসেছিল বার্সেলোনা। তবে ডি-বক্সে ডাইভ দিয়ে উল্টো হলুদ কার্ড দেখলেন মালাগার চার্লেস।
৩০: চোট কাটিয়ে মেসি ফিরলেও প্রথম আধঘণ্টায় আর্জেন্টিনার এই তারকার তেমনন কোনো ঝলক চোখে পড়েনি।
১৪: পোস্টে লাগল বল। দারুণ সেভ বার্সেলোনা গোলরক্ষক ক্লাওদিও ব্রাভোর। মালাগার ক্যাস্ত্রোর ভাগ্যই খারাপ, দলকে সমতায় ফেরাতে পারলেন না। কর্নার তার দূরপাল্লার শটে হাত লাগান ব্রাভো। বল পোস্টে লাগলে বেঁচে যায় বার্সেলোনা।
# লিগে এ মৌসুমে মুনিরের এটাই প্রথম গোল।
২: গোল, মুনির এল হাদ্দাদি, বার্সেলোনা (বার্সেলোনা ১-০ মালাগা)। বার্সেলোনার কি অসাধারণ শুরু! ঘড়ির কাটা এক মিনিট পার হতেই এগিয়ে গেল অতিথিরা। লুইস সুয়ারেস ডান দিক থেকে দারুণ ক্রস বাড়ান ফাঁকায় দাঁড়িয়ে থাকা মুনিরকে। মাত্র ৩০ ইঞ্চি দূর থেকে জালে জড়াতে কোনো সমস্যাই হয়নি নেইমারের বদলে খেলতে নামা এই তরুণ ফরোয়ার্ডের।
# বার্সেলোনা একাদশ: ব্রাভো, আলেইশ, ভারমালেন, মাসচেরানো, আদ্রিয়ানো, আর্দা, বুসকেতস, ইনিয়েস্তা, মেসি, সুয়ারেস, মুনির।
# মালাগার মিডফিল্ডার ইগনাসিও কামাচো অবশ্য দারুণ কিছুর স্বপ্ন দেখছেন, “অন্য যে কোনো ম্যাচের মতো এই ম্যাচকেও আমাদের এভাবে নিতে হবে যে, তিন পয়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে। বিষয়টি সত্য যে, এটা কঠিন।”
# ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে লা লিগায় ১৪টি ম্যাচ খেলে একটিই জিতেছে মালাগা; ৫-১ গোলের সেই জয়টিও ২০০৩ সালে।
# মালাগার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে একতরফা এগিয়ে বার্সেলোনা; লিগে সবশেষ ২০ বারের লড়াইয়ে মালাগার জয় মাত্র একটি, বার্সেলোনার জয় ১৭টি, বাকি দুটি ড্র।
# চোট কাটিয়ে লিওনেল মেসি ফিরলেও মালাগার বিপক্ষে বার্সেলোনা পাচ্ছে না আরেক তারকা ফরোয়ার্ড নেইমারকে। অনুশীলনে হ্যামস্ট্রিং পেশিতে চোট পেয়ে ছিটকে পড়েছেন দারুণ ছন্দে থাকা এই ব্রাজিলিয়ান।
# ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। আর ২০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে মালাগা।
# মাঝারি মানের দল মালাগার মাঠে লা লিগার ম্যাচ খেলতে নামছে বার্সেলোনা।
