২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ রাউন্ডে মারে ও ভাভরিঙ্কা

অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের চতুর্থ রাউন্ডে উঠেছেন অ্যান্ডি মারে ও স্তানিস্লাস ভাভরিঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 07:26 PM

Updated : 11 Oct 2022, 07:39 PM

মেলবোর্নে তৃতীয় রাউন্ডের ম্যাচে পর্তুগালের জোয়াও সোজাকে ৬-২, ৩-৬, ৬-২, ৬-২ গেমে হারান দ্বিতীয় বাছাই ব্রিটিশ তারকা মারে। আর রড লেভার অ্যারেনায় চতুর্থ বাছাই সুইজারল্যান্ডের ভাভরিঙ্কা ৬-২, ৬-৩, ৭-৬ গেমে হারান অবাছাই চেক প্রজাতন্ত্রের লুকাস রোসোলকে।

পুরুষ এককের এই রাউন্ডে আরও জিতেছেন অষ্টম বাছাই স্পেনের দাভিদ ফেরার ও দশম বাছাই যুক্তরাষ্ট্রের জন ইসনার।

মেয়েদের এককে ঘটে গেছে বড় অঘটন; অবাছাই চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ত্রাইকোভার কাছে ৬-৩, ৬-২ গেমে হেরে ছিটকে পড়েছেন তৃতীয় বাছাই স্পেনের গার্বিনে মুগুরুসা।

তবে সরাসরি সেটে জিতে চতুর্থ রাউন্ডে উঠেছেন সাবেক এক নম্বর খেলোয়াড় ও অস্ট্রেলিয়ান ওপেনের দুইবারের শিরোপা জয়ী বেলারুশের ভিক্তোরিয়া আজারেঙ্কা।