মাইলফলকে ফেদেরার, শারাপোভা
অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠতে গ্র্যান্ড স্ল্যামে ৩০০তম জয়ের মাইলফলক স্পর্শ করেন রজার ফেদেরার। আর মারিয়া শারাপোভা তার ১৫ বছরের ক্যারিয়ারে ৬০০তম জয় তুলে নিয়েছেন।
মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় শুক্রবার বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে ৬-৪, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে হারান ক্যারিয়ারে ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জেতা সুইস তারকা ফেদেরার।
এদিন পুরুষ এককের চতুর্থ রাউন্ডে ওঠেন সার্বিয়ার নোভাক জোকোভিচ, ফ্রান্সের জো-উইলফ্রেদ সোঙ্গা, জাপানের কেই নিশিকোরি।
চতুর্থ রাউন্ডে উঠতে শুক্রবার যুক্তরাষ্ট্রের লরেন ডেভিসকে ৬-১, ৭-৬, ৬-০ গেমে হারান রাশিয়ার তারকা শারাপোভা। ক্যারিয়ারের ৬০০তম জয়টি পেতে ২ ঘণ্টা ১৪ মিনিট সময় নেন পাচটি গ্র্যান্ড স্ল্যাম জেতা মেয়েদের টেনিসের সাবেক এক নম্বর তারকা।
মেয়েদের এককে এ ছাড়া চতুর্থ রাউন্ডে ওঠেন সুইজারল্যান্ডের বেলিন্দা বেনচিচ ও পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকা।
