জেলে যাওয়া এড়াতে মাসচেরানোর চেষ্টা
১৫ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগে জেলে যাওয়া এড়ানোর চেষ্টায় আদালতে গিয়েছেন বার্সেলোনার ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানো।
২০১১ ও ২০১২ সালে কর ফাঁকি দেওয়ার বিষয়টি এর আগে স্বীকার করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড।
স্পেনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এখন একজন বিচারক সিদ্ধান্ত নেবেন মাসচেরানো বাড়তি জরিমানা দিয়ে জেল এড়ানোর সুযোগ পাবেন কিনা।
মাসচেরানোর বিরুদ্ধে অভিযোগ, তিনি যুক্তরাষ্ট্র ও পর্তুগালে গড়া কোম্পানি ব্যবহার করে ইমেজ স্বত্ব থেকে আয় গোপন করেছেন।
গত বছর আদালতের নথি থেকে জানা গিয়েছিল, মাসচেরানো সুদসহ মোট ১৭ লাখ ৫০ হাজার ইউরো পরিশোধ করেছিলেন।
