২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএ গেমসের ফুটবলে পথটা সহজ হলো বাংলাদেশের

আফগানিস্তান থাকায় দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) বাংলাদেশ ফুটবল দলের গ্রুপটা কঠিন ছিল। তবে শেষ মুহূর্তে আফগানরা সরে দাঁড়ানোয় জুয়েল-সোহেলদের জন্য পথটা সহজ হয়ে গেছে। অন্য দিকে মেয়েরা সরাসরি উঠে গেছে সেমি-ফাইনালে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 09:00 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায় ‘বি’ গ্রুপে এখন শিরোপাধারী বাংলাদেশের সঙ্গে আছে নেপাল ও ভুটান। ‘এ’ গ্রুপে টুর্নামেন্টের স্বাগতিক ভারতের সঙ্গে রয়েছে মালদ্বীপ ও শ্রীলঙ্কা।

৯ ফেব্রুয়ারি ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে মুকুট ধরে রাখার মিশন শুরু করবে বাংলাদেশ। গ্রুপের পরের ম্যাচে ১১ ফেব্রুয়ারি নেপালের মুখোমুখি হবে গনসালো সানচেস মরেনোর শিষ্যরা।

আফগানিস্তান সরে দাঁড়ানোয় সরাসরি সেমি-ফাইনালে উঠে গেছে বাংলাদেশ ও ভারতের মেয়েরা। মেয়েদের ফুটবল ইভেন্টে আগের গ্রুপিংয়ে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে ছিল আফগানিস্তান এবং টুর্নামেন্টের স্বাগতিক ও শিরোপাধারী ভারত।

‘বি’ গ্রুপের তিন দল মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপাল।

আগামী ৬ ফেব্রুয়ারি ভারতের গুয়াহাটি ও শিলংয়ে শুরু হবে এসএ গেমসের দ্বাদশ আসর।