দ্বিতীয় রাউন্ড থেকেই ইয়াঙ্কোভিচ-হিউইটের বিদায়
অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ইয়েলেনা ইয়াঙ্কোভিচ ও লেটন হিউইট।
মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় বৃহস্পতিবার স্পেনের দাভিদ ফেরারের কাছে ৬-২, ৬-৪, ৬-৪ গেমে হেরে যান বিশ্বের সাবেক এক নম্বর তারকা হিউইট। এই টুর্নামেন্ট শেষে অবসর নেবেন বলে ঘোষণা দেওয়া অস্ট্রেলিয়ার তারকার এককে এটাই শেষ ম্যাচ হয়ে থাকল।
পুরুষ এককে দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন স্তানিস্লাস ভাভরিঙ্কা, অ্যান্ডি মারে ও মিলোস রাওনিচ।
চেক প্রজাতন্ত্রের রাদেক স্তেপানেককে ৬-২, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন সুইস তারকা ভাভরিঙ্কা। আর ব্রিটিশ তারকা মারে তৃতীয় রাউন্ডে উঠতে ৬-০, ৬-৪, ৬-১ গেমে হারান অস্ট্রেলিয়ার স্যাম গ্রোথকে।
এদিন দ্বিতীয় রাউন্ডের বাধা পেরোন জার্মানির আঞ্জেলিক কেরবার, বেলারুশের ভিক্তোরিয়া আজারেঙ্কা, সার্বিয়ার আনা ইভানোভিচ।
