২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে শুধু বার্সাতেই খেলবেন মেসি

বার্সেলোনা ছাড়া ইউরোপের আর কোনো ক্লাবে খেলবেন না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন লিওনেল মেসি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 07:18 PM

Updated : 11 Oct 2022, 07:38 PM

গত অনেক দিন ধরেই গুঞ্জন চলছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি মেসিকে পেতে মরিয়া হয়ে আছে। ফ্রান্সের লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজিও তাকে পেতে চায় বলে বিভিন্ন সময়ে খবর ছাপা হয়েছে। 
 
পাঁচবারের বর্ষসেরা মেসি এই সব গুঞ্জনে জল ঢেলে দিয়ে বলেন, “আমি সব সময়ই বলেছি যে, বার্সেলোনা আমার বাড়ি। আর আমি এই ক্লাবেই অবসর নিতে চাই। আমি এখানে আমার ইউরোপিয়ান ক্যারিয়ার নিয়ে কথা বলছি।”
 

“বার্সেলোনা ছাড়া আমি কখনই অন্য কোনো ইউরোপিয়ান ক্লাবে খেলতে পারব না,” যোগ করেন ২৮ বছর বয়সী তারকা এই ফরোয়ার্ড। ভবিষ্যতে নিজের দেশ আর্জেন্টিনায় খেলার সম্ভাবনা আছে জানিয়ে মেসি বলেন, “আর্জেন্টিনায় খেলার ইচ্ছা আছে আমার। কারণ, ছোট বেলায় দেশ ছেড়েছিলাম আমি। আর্জেন্টিনার ফুটবলের অংশ হওয়াটা কী রকম, সেটা আমি জানতে চাই।”