২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘৩ বছরের মধ্যে বর্ষসেরা নেইমার’

নেইমার আগামী তিন বছরের মধ্যে বর্ষসেরার পুরস্কার জিতবেন বলে মনে করেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ হোর্হে ভালদানো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 04:54 PM

Updated : 11 Oct 2022, 07:38 PM

জুরিখে গত ১১ জানুয়ারি ক্রিস্তিয়ানো রোনালদো আর নেইমারকে পেছনে ফেলে পঞ্চমবারের মতো বর্ষসেরার পুরস্কার জেতেন লিওনেল মেসি। 
 
ভালদানো বলেন, “২০১৫ সালের ব্যালন ডি’অরে তাকে দর্শক হিসেবে দেখাটা দারুণ ছিল। তিন বছরের মধ্যে আমরা তাকে মঞ্চে শিরোপাটা তুলতে দেখব।”
 
মাঠে নেইমার প্রতি বছরই তার প্রভাব বাড়িয়ে চলেছে উল্লেখ করে ভালদানো বলেন, “প্রথম মৌসুমে সে কেবল মেসির সহকারী ছিল। কিন্তু পরের মৌসুমে সে তার (মেসি) সঙ্গীতে পরিণত হলো। আর এখন তার পূর্ণ স্বাধীনতা আছে। কারণ, সে নিজেকে সেরার মতো ভাবে।”
 
রিয়াল ও আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড জানান, সবাই নেইমারের শৈল্পিক ফুটবল উপভোগ করে। কারণ সে তার উচ্চমানের কৌশল নিজের কল্পনার সঙ্গে মেলাতে পারে।