২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাপোলিকে হারিয়ে কাপের সেমিতে ইন্টার

প্রতিশোধের ম্যাচে নাপোলিকে হারিয়ে ইতালির কাপের সেমি-ফাইনালে উঠেছে ইন্টার মিলান। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 01:45 PM

Updated : 12 Apr 2022, 01:15 AM

নিজেদের মাঠে গত মঙ্গলবার ম্যাচটি ২-০ গোলে হারে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা নাপোলি। 
 
ইন্টার দুটি গোলই পায় দ্বিতীয়ার্ধে। ৭৪তম মিনিটে দলকে এগিয়ে দেন স্তেভান ইউভেতিস। আর শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন আদেম লিয়াজিক। 
 
শেষ আট ম্যাচে প্রথমবার নাপোলিকে হারাতে পারল ইন্টার। এই জয়ে ইন্টারের একটি প্রতিশোধও নেওয়া হলো। গত বছর নাপোলির কাছে হেরেই ইতালিয়ান কাপের শেষ আট থেকে বিদায় নিয়েছিল তারা।