২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা প্রত্যাশীদের শুভসূচনা

অস্ট্রেলিয়ান ওপেনে শুভসূচনা করেছেন রজার ফেদেরার, নোভাক জোকোভিচ, সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভা। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের প্রথম দিনে শিরোপা প্রত্যাশী এই চার জনই জিতেছেন সরাসরি সেটে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 08:15 PM

Updated : 11 Oct 2022, 07:37 PM

মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় পুরুষ এককের জর্জিয়ার নিকোলোস বাসিলাসভিলিকে ৬-২, ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরার।

আর প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ দক্ষিণ কোরিয়ার চুং হাইওনকে ৬-৩, ৬-২, ৬-৪ গেমে হারান।

পুরুষ এককে প্রথম রাউন্ডে আরও জিতেছেন ষষ্ঠ বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বের্দিচ ও সপ্তম বাছাই জাপানের কেই নিশিকোরি।

মেয়েদের এককে ইতালির কামিলা জিওর্জিকে ৬-৪, ৭-৫ গেমে হারান বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। জাপানের নাও হিবিনোকে ৬-১, ৬-৩ গেমে হারান রুশ তারকা শারাপোভা।

মেয়েদের এককে দ্বিতীয় রাউন্ডে আরও উঠেছেন ষষ্ঠ বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা ও পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকা।