২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮০০ মিটার ফ্রিস্টাইলে লেডেকির বিশ্ব রেকর্ড

অলিম্পিক চ্যাম্পিয়ন কেটি লেডেকি মেয়েদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে নিজের বিশ্ব রেকর্ড ভেঙেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 06:21 PM

Updated : 12 Apr 2022, 01:14 AM

টেক্সাসের অস্টিনে প্রো সুইম সিরিজে আট মিনিট ৬.৬৮ সেকেন্ড সময় নেন ১৮ বছর বয়সী মার্কিন এই সাঁতারু।

২০১৫ সালে রাশিয়ায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে আট মিনিট ৭.৩৯ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন লেডিকি।

২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে রায়ান লোকটিকে হারিয়ে সেরা হয়েছেন মাইকেল ফেলপস। এক মিনিট ৫৮ সেকেন্ড সময় নেন ৩০ বছর বয়সী এই কিংবদন্তি সাঁতারু।

২০১২ সালে লন্ডন অলিম্পিকের পর প্রথমবারের মতো এই ইভেন্টে লোকটিকে হারালেন রেকর্ড ১৮টি অলিম্পিক সোনা জয়ী ফেলপস।