দিবালার জোড়া গোলে ইউভেন্তুসের জয়
পাওলো দিবালার নৈপুণ্যে উদিনেজেকে হারিয়ে ইতালির শীর্ষ লিগ সেরি আর পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে ইউভেন্তুস।
রোববার ৪-০ গোলে জিতেছে পেয়েছে মাস্সিমিলিয়ানো আলেগ্রির দলটি। এই জয়ে জোড়া গোল করেন দিবালা। অন্য দুটি গোলেও অবদান রাখেন আর্জেন্টিনার এই তরুণ ফরোয়ার্ড।
রোববার উদিনেজের মাঠে পঞ্চদশ মিনিটেই ইউভেন্তুসকে এগিয়ে নেন দিবালা। বাঁ পায়ের চমৎকার ফ্রি-কিকে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
তিন মিনিট পরে দিবালার দারুণ পাস থেকে ব্যবধান বাড়ান জার্মান ডিফেন্ডার সামি খেদিরা।
২৫তম মিনিটে উদিনেজের বিপদ আরও বাড়ান ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো। ডি বক্সে ফাউল করে লাল কার্ড দেখেন তিনি, পেনাল্টি পায় ইউভেন্তুস। ব্যবধান ৩-০ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি ম্যাচ জুড়ে দারুণ খেলা দিবালা।
১০ জনের দলে পরিণত হওয়া স্বাগতিকরা আর ম্যাচে ফিরতে পারেনি। ৪২তম মিনিটে আরও পিছিয়ে তারা। আলেক্স সান্দ্রোর করা সেই গোলেও অবদান রাখেন দিবালা।
এই জয়ে ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে ইউভেন্তুস। ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নাপাোলি। ৪০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেছে ইন্টার মিলান।
