এসএ গেমসে শক্ত গ্রুপে বাংলাদেশ
দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) ফুটবল ইভেন্টে শিরোপাধারী বাংলাদেশকে এবার গ্রুপ পর্বেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে।
রোববার গোল নেপাল জানায় পুরুষ বিভাগে, ‘বি’ গ্রুপে টুর্নামেন্টের শিরোপাধারী বাংলাদেশের সঙ্গে গত আসরের রানার্সআপ আফগানিস্তান ও ভুটান রয়েছে।
‘এ’ গ্রুপে টুর্নামেন্টের স্বাগতিক ভারতের সঙ্গে রয়েছে মালদ্বীপ ও শ্রীলঙ্কা।
মেয়েদের বিভাগে বাংলাদেশের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে আফগানিস্তান ও টুর্নামেন্টের স্বাগতিক ও শিরোপাধারী ভারত। ‘বি’ গ্রুপের তিন দল মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপাল।
আগামী ৬ ফেব্রুয়ারি ভারতের গোহাটি ও শিলংয়ে শুরু হবে এসএ গেমসের দ্বাদশ আসর।
