বর্ষসেরা পুরস্কারের জন্য ব্যাকুল নন লেভানদোভস্কি
বর্ষসেরার পুরস্কার নিয়ে ব্যাকুল নন বলে জানিয়েছেন রবের্ত লেভানদোভস্কি। তবে লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো আর নেইমারদের সঙ্গে ফিফা-ব্যালন ডি’অর জয়ের দৌড়ে থাকতে পেরে গর্বিত বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড।
রিয়ালের পর্তুগিজ তারকা রোনালদো আর বার্সেলোনা সতীর্থ নেইমারকে পেছনে ফেলে জুরিখে গত সোমবার ২০১৫ সালের ফিফা-ব্যালন ডি’অর জেতেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি। ভোটে পোল্যান্ডের তারকা লেভানদোভস্কি হন চতুর্থ।
বায়ার্নের হয়ে গত মৌসুমের বুন্দেসলিগা আর জার্মান কাপ জেতা ২৭ বছর বয়সী লেভানদোভস্কি বলেন, “আমার স্বীকার করতে বাধা নেই যে, আমি ব্যালন ডি'অরের জন্য ব্যাকুল নই।”
