হিগুয়াইনের জোড়া গোলে নাপোলির জয়
গনসালো হিগুয়াইনের জোড়া গোলে ইতালির সেরি আতে সাস্সুয়োলোকে হারিয়েছে নাপোলি।
নিজেদের মাঠে গত শনিবার পিছিয়ে পড়েও ৩-১ গোলে জেতে নাপোলি।
ম্যাচের তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে গোল করে সাস্সুয়োলোকে এগিয়ে দেন দিয়েগো ফালকিনেল্লি।
ঊনবিংশ মিনিটে নাপোলিকে সমতায় ফেরান স্পেনের ফরোয়ার্ড হোসে কায়েহন।
এই জয়ে ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাপোলি। শনিবার আতালান্তার মাঠ থেকে ১-১ গোলে ড্র নিয়ে ফেরা ইন্টার মিলান সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
