২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপাপ্রত্যাশী ইন্টারের হোঁচট

ঘরোয়া লিগ সেরি আয় ফের হোঁচট খেয়েছে ইন্টার মিলান। ‘দুর্বল’ আতালান্তার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইতালির অন্যতম সফল দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2016, 11:52 PM

Updated : 12 Apr 2022, 01:13 AM

গত সপ্তাহে সাস্সুয়োলোর কাছে ১-০ গোলে হেরেছিল ইন্টার।

আতালান্তার মাঠে শনিবারের এই ম্যাচে দুই গোলই হয় আত্মঘাতী। সপ্তদশ মিনিটে ইন্টারের কলম্বিয়ার মিডফিল্ডার ফাবিয়ান মুরিয়ো নিজেদের জালেই বল জড়ালে এগিয়ে যায় স্বাগতিকরা।

আট মিনিট বাদে আতালান্তার ব্রাজিলিয়ান ডিফেন্ডার রাফায়েল তোলোই নিজেদের জালে বল পাঠালে সমতায় ফেরে ইন্টার। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ড্রয়েই ম্যাচ শেষ হয়।

এই ড্রয়ে শীর্ষে ওঠার সুযোগ হারাল ইন্টার, ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। এক ম্যাচ কম খেলা নাপোলির পয়েন্ট ৪১।