ভারতের আসরে ১২৮তম ফাহাদ
জয় দিয়ে দিল্লি ওপেন ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে শেষ করেছেন ফাহাদ রহমান। সাড়ে চার পয়েন্ট নিয়ে এই আসরে ১২৮তম হয়েছেন বাংলাদেশের এই সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার।
শনিবার নবম রাউন্ডে ভারতের মহিলা আন্তর্জাতিক মাস্টার এস ধারিয়া পার্নালির কাছে হেরে যান ফাহাদ। দশম ও শেষ রাউন্ডে শ্রীলঙ্কার আকিলা কাভিন্দাকে হারান তিনি।
আট পয়েন্ট নিয়ে প্রতিযোগিতার সেরা হয়েছেন রাশিয়ান গ্র্যান্ডমাস্টার ইভান পোপভ।
