২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্ন গুঁড়িয়ে যাওয়ার পর যুবাদের হার

মালদ্বীপ-বাহরাইনের ড্রয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সেমি-ফাইনালে স্বপ্ন গুঁড়িয়ে গিয়েছিল ম্যাচের আগেই। পরে নিয়মরক্ষার ম্যাচে কম্বোডিয়ার কাছে একমাত্র গোলে হেরেছে যুবারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2016, 08:34 PM

Updated : 11 Oct 2022, 07:36 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার কম্বোডিয়া ও বাংলাদেশ যুবাদের খেলায় ছিল না আক্রমণের ধার। তবে স্বাগতিকদের চেয়ে বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল অতিথিরা।
 
গোলশূন্য প্রথমার্ধে গোলরক্ষক জিয়াউর রহমানের দৃঢ়তায় গোল পায়নি বাহরাইন। অন্যদিকে ৩৫তম মিনিটে আমিনুর রহমান সজীবের শট দুরের পোস্টের বেশ বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া ছিল প্রথমার্ধে স্বাগতিকদের বলার মতো প্রচেষ্টা।
 
৫৫তম মিনিটে জিয়ার দৃঢ়তায় বেঁচে যায় যুবারা। দুই ডিফেন্ডারকে ছিটকে দিয়ে নুবের দূরের পোস্টে নেওয়া শট ঝাঁপিয়ে পড়ে ফেরান বাংলাদশের গোলরক্ষক।
 
৬৩তম মিনিটে এগিয়ে যাওয়ার সেরা সুযোগটি হারায় স্বাগতিকরা। এবারও বক্সের জটলার মধ্যে সজীবের নেওয়া শট পোস্টে লেগে ফেরে। এরপর ইউসুফ সিফাত নষ্ট করেন আরেকটি সুযোগ।
 

৭৬তম মিনিটে স্বাগতিক এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে এগিয়ে যায় কম্বোডিয়া। মেং সেংয়ের বাড়ানো বল প্লেসিং শটে জালে পৌঁছে দেন ডিনা টিট। এ গোলেই শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে কম্বোডিয়া। দিনের প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ড্র করে ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমি-ফাইনালে ওঠে বাহরাইন অনূর্ধ্ব-২৩। সেরা চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় মালদ্বীপ। আগামী মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ নেপালের মুখোমুখি হবে তারা। টানা দুই হারে কম্বোডিয়ার গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া নিশ্চিত হয়েছিল আগেই। মালদ্বীপ-বাহরাইনের ড্র গ্রুপ থেকে রুবেল-জনিদের বিদায়ও নিশ্চিত করে।