২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস টেনিসে অমল ও প্রীতির ‘ডাবল’

বিজয় দিবস টেনিসে পুরুষ এককে ও দ্বৈতের মুকুট জিতেছেন অমল রায়। মেয়েদের বিভাগে ‘ডাবল’ জিতেছেন আফরানা ইসলাম প্রীতি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 11:13 PM

Updated : 12 Apr 2022, 01:13 AM

রমনা টেনিস কমপ্লেক্সে শুক্রবার পুরুষ এককের ফাইনালে ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের অমল ৬-১, ৬-৩ গেমে পাবনা টেনিস ক্লাবের আনোয়ার হোসেনকে হারান।

একই কোর্টে নিজ দল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শাহ সাফিনা লাক্সমিকে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে মহিলা এককের মুকুট জেতেন প্রীতি।

পুরুষ দ্বৈতে অমল রায়-রঞ্জন রাম জুটি ৬-০, ৬-২ গেমে মামুন বেপারী ও জামিল ভূইয়া জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

‘ডাবলস’ জিতেছেন প্রীতিও। মহিলা দ্বৈতের ফাইনালে শাহ সাফিনা লক্ষীর সঙ্গে জুটি বেধে  ৬-৪, ৬-১ গেমে বিকেএসপির আয়েসা সুলতানা ও ঝিলিক চাকমা জুটিকে হারান তিনি।