২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের উপর নিষেধাজ্ঞা 'অযৌক্তিক'

আগামী দুই দলবদলের মৌসুমে রিয়াল মাদ্রিদে কোনো খেলোয়াড় চুক্তিবদ্ধ করার উপর ফিফার নিষেধাজ্ঞাকে 'অযৌক্তিক' বলে দাবি করেছে স্পেনের ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 04:15 PM

Updated : 12 Apr 2022, 01:13 AM

১৮ বছরের নীচে আন্তর্জাতিক ফুটবলার চুক্তিবদ্ধ করার ক্ষেত্রে নিয়ম ভাঙায় লা লিগায় সবচেয়ে সফল ক্লাব রিয়ালকে বৃহস্পতিবার এই শাস্তি দেয় ফিফা। ২০১৩-১৪ মৌসুমের লা লিগা চ্যাম্পিয়ন আতলেতিকোকেও একই শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

রিয়াল মাদ্রিদের পরিচালক হোসে আনহেল সানচেস ফিফার নিষেধাজ্ঞাকে অযৌক্তিক দাবি করে বলেন, "ক্লাবটির বিভিন্ন পদে দায়িত্বে থাকা মানুষগুলো কখনই কোনো আইন ভাঙেনি। এটা কখনই হয়নি।"

এই নিষেধাজ্ঞা অবশ্য চলতি জানুয়ারির দলবদলের জন্য প্রযোজ্য নয়।

এই শাস্তির ফলে আগামী দুই দলবদলের মৌসুমে ক্লাব দুটি নতুন খেলোয়াড় কিনলেও ২০১৭-১৮ মৌসুমের আগ পর্যন্ত তাদেরকে খেলাতে পারবে না।

মাদ্রিদের দুটি দলই অবশ্য এরই মধ্যে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করবে বলে জানিয়েছে।  

এ প্রসঙ্গে আত্মবিশ্বাসী সানচেস বলেন, "আপিলে জেতার বিষয়ে ক্লাব আত্মবিশ্বাসী, এমনকি ফিফাতেও। (এ নিষেধাজ্ঞা) অপ্রত্যাশিত।"