২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে জয়ে ফিরলেন ফাহাদ

দিল্লি ওপেন ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে জয়ে ফিরেছেন ফাহাদ রহমান। অষ্টম রাউন্ডে তারিনি গয়ালকে হারিয়েছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ এই ফিদে মাস্টার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 10:09 PM

Updated : 12 Apr 2022, 01:12 AM

ভারতের মহিলা ফিদে মাস্টার তারিনিকে বৃহস্পতিবার হারানোর পর সাড়ে তিন পয়েন্ট নিয়ে ১৩৬তম স্থানে উঠে এসেছেন ফাহাদ।

অষ্টম রাউন্ডে ড্র করলেও সাড়ে সাত পয়েন্ট নিয়ে এককভাবে প্রতিযোগিতার শীর্ষে রয়েছেন রাশিয়ান গ্র্যান্ডমাস্টার ইভান পোপভ।