২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস টেনিস: বালক এককের সেরা অর্নব

বিজয় দিবস টেনিসের বালক এককের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অর্নব সাহা। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 09:21 PM

Updated : 12 Apr 2022, 01:12 AM

রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে বৃহস্পতিবারের বালক (১৪ বছর) এককের ফাইনালে ৭-৫, ১-৬, ৬-৩ গেমে সৈকত শাহরিয়ারকে হারিয়ে সেরা হয় অর্নব।

মহিলা দ্বৈতে বিকেএসপির আফরানা ইসলাম ও শাহ সাফিনা লাক্সমি একই প্রতিষ্ঠানের আয়েশা সুলতানা ও ঝিলিক চাকমা জুটিকে ৬-৪, ৬-১ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

বালক দ্বৈতে রাজশাহীর সাকিব-ইমাম জুটি ৬-৪, ৭-৫ গেমে বিকেএসপির ফরিদুর রেজা-তামিম জুটিকে হারিয়ে শিরোপা জেতেন।

জাতীয় টেনিস কমপ্লেক্সের আলভি ৬-২, ৬-২ গেমে বিকেএসপির জুবায়েদ উৎসকে হারিয়ে বালক (১২ বছর) এককের সেরা হয়।