২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ফাহাদের আরেকটি হার

দিল্লি ওপেন ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে সপ্তম রাউন্ডে হেরেছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 11:49 PM

Updated : 12 Apr 2022, 01:12 AM

বুধবার সপ্তম রাউন্ডে ভারতের আদিত্য বসুর কাছে হারেন ফাহাদ। এ নিয়ে সাত রাউন্ডে বাংলাদেশের এই দাবাড়ুর চতুর্থ হার।
 
২.৫ পয়েন্ট নিয়ে ১৫৪তম স্থানে আছেন ফাহাদ।
 
টানা সাত জয়ে সাত পয়েন্ট নিয়ে এককভাবে প্রতিযোগিতার শীর্ষে রয়েছেন রাশিয়ান গ্র্যান্ডমাস্টার ইভান পোপভ।