‘সর্বকালের সেরা’ মেসির জন্য অ্যাডিডাসের বিশেষ বুট
পঞ্চমবারের মতো বর্ষসেরার পুরস্কার জেতা বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসিকে বিশেষ বুট উপহার দিয়েছে অ্যাডিডাস।
‘ফিফটিন প্ল্যাটিনাম’ নামের এই জুতা গত মঙ্গলবার উন্মুক্ত করে অ্যাডিডাস। জুতার তলিতে স্প্যানিশ ভাষায় লেখা ‘সর্বকালের সেরা’।
জার্মানির ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানটি জানায়, মেসিকে দেওয়া বিশেষ এই জুতা বানিজ্যিকভাবে বাজারে আনার পরিকল্পনা নেই তাদের।
জুরিখে গত সোমবার রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো আর বার্সেলোনা সতীর্থ নেইমারকে পেছনে ফেলে ফিফা-ব্যালন ডি’অর জেতেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি।
