‘প্রমাণ হলো, মেসি সর্বকালের সেরা’
লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার আগে থেকেই বলে আসছেন লুইস এনরিকে। বার্সেলোনা তারকার পঞ্চমবারের মতো বর্ষসেরার পুরস্কার জেতাও এটা প্রমাণ করছে বলে মনে করেন কাতালুনিয়ার ক্লাবটির কোচ।
জুরিখে গত সোমবার ফিফা-ব্যালন ডি’অর জিততে আর্জেন্টিনা অধিনায়ক মেসি পেছনে ফেলেন রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো আর বার্সেলোনা সতীর্থ নেইমারকে।
বর্ষসেরা কোচের পুরস্কার জেতা এনরিকে তার দলের সেরা তারকার এই সাফল্যে বেশ উচ্ছ্বসিত।
“এটা সর্বকালের সেরা খেলোয়াড়ের পরিষ্কার স্বীকৃতি। নেইমারও বিশ্বব্যপী স্বীকৃতি পেতে শুরু করেছে।”
