২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর মূর্তির পিঠে মেসির নাম!

ক্রিস্তিয়ানো রোনালদোর জন্মভূমি মাদেইরার রাজধানী ফুচালে তার মূর্তির পিঠে দুষ্কৃতকারীরা লিওনেল মেসির নাম আর জার্সির নম্বর লিখে দিয়েছে!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 03:54 PM

Updated : 12 Apr 2022, 01:12 AM

জুরিখে গত সোমবার ক্রিস্তিয়ানো রোনালদো আর নেইমারকে পেছনে ফেলে পঞ্চমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন বার্সেলোনা তারকা মেসি। 
 
এর পরের দিন রোনালদোর ভাস্কর্যের পিঠে কে বা কারা লাল রঙ দিয়ে মেসির নাম এবং তার নিচে তার জার্সি নম্বর ১০ লিখে রাখে।
 
রোনালদো সিআর সেভেন জাদুঘর খোলার পর ২০১৪ সালের ডিসেম্বরে ফুচালে মূর্তিটি বসানো হয়। 
 
রোনালদোর মূর্তি নিয়ে দুষ্কৃতকারীদের এই কাণ্ডে খুব চটেছেন তারকা এই ফরোয়ার্ডের বোন কাতিয়া আভেইরো।

নিজের টুইটারে আভেইরো লেখেন, “আপনারা সবাই জানেন, আমি মানুষটির বোন। আর আমি তার বোন হতে পেরে এবং সে কতটা অসাধারণ আর লড়াকু, এটা জেনে আমি গর্বিত।”

“এটা হীন একটা কাজ বলে মনে করি। …পর্তুগালের একজন নাগরিক হিসেবে এটা আমাকে লজ্জিত ও দু:খিত করে,” যোগ করেন আভেইরো।