২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা বহাল সুয়ারেসের

কোপা দেল রেতে বার্সেলোনার ফরোয়ার্ড লুইস সুয়ারেসের দুই ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 03:02 PM

Updated : 11 Oct 2022, 07:35 PM

পুরনো খবর:

বিতর্ক ভুলে ফুটবলে মনোযোগ বার্সা কোচের

সুয়ারেসের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা বার্সেলোনার আপিল নাকচ করে দেয় স্পেনের ফুটবল ফেডারেশন। ফলে স্প্যানিশ কাপের পরবর্তী দুই ম্যাচে খেলতে পারবেন না উরুগুয়ের এই স্ট্রাইকার। 
 
কোপা দেল রের শেষ ষোলোর প্রথম পর্বে গত বুধবার কাম্প নউতে এসপানিওলের বিপক্ষে ম্যাচ শেষে টানেলে প্রতিপক্ষের খেলোয়াড়দের উত্ত্যক্ত করায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হন বার্সেলোনার তারকা।  
 

প্রথম পর্বের ম্যাচটি ৪-১ গোলে জেতে বার্সেলোনা।  রেফারি তার প্রতিবেদনে উল্লেখ করেছিলেন, ম্যাচ শেষে টানেলে দুই দলের খেলোয়াড়দের ঝগড়া করতে উস্কে দেন সুয়ারেস।   এসপানিওলের মাঠে বুধবার দ্বিতীয় পর্বের ম্যাচটিতে খেলতে পারবেন না সুয়ারেস। কোয়ার্টার-ফাইনালে উঠলে প্রথম পর্বের ম্যাচটিতেও তাকে পাবে না বার্সেলোনা।  বার্সেলোনা অবশ্য বিষয়টি নিয়ে সরকারের ‘ডিসিপ্লিনারি কমিটি ফর স্পোর্টস’-এ যেতে পারবে।