২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারকে রিয়ালে দেখছেন কার্লোস

বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে গত আড়াই বছরে নিজেকে ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছেন নেইমার। তবে ভবিষ্যতে এই তারকা ফরোয়ার্ডের রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলার যথেষ্ট সম্ভাবনা আছে বলে মনে করেন রবের্তো কার্লোস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 07:44 PM

Updated : 25 Jul 2022, 09:18 PM

মাদ্রিদের দলটির হয়ে ১১ বছরের ক্যারিয়ারে ৫০০ ম্যাচ খেলা ব্রাজিলের কার্লোস বলেন, “আমি দেখতে পারছি, এক দিন নেইমার রিয়াল মাদ্রিদে আসবে।”

সোমবার রাতে পঞ্চমবারের মতো বর্ষসেরার পুরস্কার জেতেন লিওনেল মেসি। রিয়ালের ক্রিস্তিয়ানো রোনালদোর পিছনে থেকে তৃতীয় হন নেইমার।

এবারই প্রথমবারের মতো ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন নেইমার। তাই স্বদেশি তারকা ফরোয়ার্ডের জিততে না পারায় হতাশ হওয়ার কিছু দেখছেন না ব্রাজিলের সাবেক তারকা কার্লোস।

কার্লোসের আশা, আগামী বছর ব্যালন ডি’অরে নিজেকে আরও উঁচুতে নেবে নেইমার।