আরও ৫০০ গোল করতে চান রোনালদো
লিওনেল মেসির কাছে বর্ষসেরা ফুটবলারের খেতাব হাতছাড়া হওয়ার হতাশা থাকলেও হাল ছাড়তে রাজি নন ক্রিস্তিয়ানো রোনালদো। ক্যারিয়ারে আরও ৫০০ গোল করার লক্ষ্য স্থির করেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
২০১৫ সালে অনেকগুলো রেকর্ড ভাঙার পথে ক্যারিয়ারে ৫০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো। কিন্তু গত সোমবার সুইজারল্যান্ডের জুরিখে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রতিপক্ষ মেসির কাছে হারান বর্ষসেরা ফুটবলারের খেতাব।
স্বাভাবিকভাবেই হতাশা আছে, তবে নতুন উদ্যমে আশার কথাও শোনালেন রোনালদো। ভবিষ্যতে আবারও জুরিখে ফিরতে চান, আরও অনেকবার পুরস্কারটা জিততে চান।
“আশা করি, আমি আরও ৫০০ গোল করব, কিন্তু এটা কঠিন হবে। আমি এখনও তরুণ এবং আরও অনেক বছর খেলতে চাই।” l
