২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নেইমারের বর্ষসেরা হওয়া সময়ের ব্যাপার’

রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদোকে ফিফা-ব্যালন ডি’অর জিততে দেখতে চান মার্সেলো। তবে ব্রাজিলের এই ডিফেন্ডার বিশ্বাস করেন, তার জাতীয় দলের অধিনায়ক নেইমারের বর্ষসেরা হওয়াটা সময়ের ব্যাপার মাত্র।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 06:52 PM

Updated : 12 Apr 2022, 01:12 AM

রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদোকে ফিফা-ব্যালন ডি’অর জিততে দেখতে চান
 
জুরিখে গত সোমবার পঞ্চমবারের মতো বর্ষসেরার পুরস্কার জেতেন ২৮ বছর বয়সী মেসি। ২০১৫ সালের সেরা খেলোয়াড় হতে আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড পেছনে ফেলেন রোনালদো আর বার্সেলোনা সতীর্থ নেইমারকে। 
 
২০১৩ ও ২০১৪ সালে টানা দুবারসহ ২৯ বছর বয়সী পর্তুগাল অধিনায়ক রোনালদো বর্ষসেরার পুরস্কার জেতেন তিনবার। আর এবারই প্রথম বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় আসেন নেইমার। 
 
২০০৭ সালে কাকা বর্ষসেরার পুরস্কার জয়ের পর এই প্রথম ব্রাজিলের কোনো খেলোয়াড় হিসেবে তিন জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেওয়া ২৩ বছর বয়সী নেইমার শিগগিরই বর্ষসেরার পুরস্কার জিতবেন বলে মনে করেন মার্সেলো।
 
“আমি মনে করি, মেসি ও রোনালদো অন্য খেলোয়াড়দের চেয়ে এক ধাপ এগিয়ে। আর এখন নেইমার প্রমাণ করেছে, সেও তাদের পর্যায়ে। তার ব্যালন ডি’অর জয় সময়ের ব্যাপার।”

এবারের বর্ষসেরা একাদশে জায়গা পাওয়া মার্সেলো বলেন, “কিন্তু আমি রোনালদোকেই পুরস্কারটা দিতে চাইব। কারণ, তাকে আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করতে দেখি। সে মেসি আর নেইমারের মতো দুজন দারুণ খেলোয়াড়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে।”