২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ফাহাদের টানা দুই হার

দিল্লি ওপেন ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে শুরুর ছন্দ হারিয়েছেন ফাহাদ রহমান। বাংলাদেশের এই সর্বকনিষ্ঠ দাবাড়ু টানা দুই রাউন্ডে হেরে পিছিয়ে পড়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 10:02 PM

Updated : 12 Apr 2022, 01:11 AM

সোমবার চতুর্থ রাউন্ডে ভারতের ডি গুকেশের কাছে হেরে যান ফাহাদ। আগের দিন তৃতীয় রাউন্ডে স্বাগতিক দেশের সেশাদ্রি স্রিজার কাছে হেরে যান ফাহাদ।
 
জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা ফাহাদ দ্বিতীয় রাউন্ডে ড্র করেছিলেন।
 
চার রাউন্ড শেষে ১.৫ পয়েন্ট নিয়ে ১৩৯তম স্থানে আছেন ফাহাদ।
 
টানা চার জয়ে চার করে পয়েন্ট নিয়ে যৌথভাবে প্রতিযোগিতার শীর্ষে রয়েছেন রুশ গ্র্যান্ডমাস্টার আইভান পোপভ ও ইউক্রেনের ভিতালি সিভুক।