২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিও অলিম্পিকে খেলবেন না মেসি

২০১৬ সালের রিও দি জেনেইরো অলিম্পিকে লিওনেল মেসি খেলবেন না বলে জানিয়েছেন আর্জেন্টিনা কোচ জেরার্দো মার্তিনো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 09:48 PM

Updated : 11 Oct 2022, 07:33 PM

বার্সেলোনার তারকা ফরোয়ার্ড মেসির উপর অতিরিক্ত চাপ দিতে চান না মার্তিনো। এ জন্যই তাকে অলিম্পকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি।
 
আর্জেন্টিনা অধিনায়ককে আগামী জুন মাসে কোপা আমেরিকায় খেলাতে চান কোচ। এর পর অগাস্টে ব্রাজিলের রিওতে অলিম্পিক ফুটবলে না খেলিয়ে ২০১৬-১৭ মৌসুম শুরুর আগে বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে সোনা জেতা মেসিকে বিশ্রাম দেবেন মার্তিনো। 
 
অলিম্পিকে মূলত কোনো দেশের অনূর্ধ্ব-২৩ দল খেলে। তবে ২৩ বছরের বেশি বয়সী তিন জন খেলোয়াড় খেলাতে পারে দেশগুলো। আর্জেন্টিনা কোচ ২৮ বছর বয়সী মেসির উপর থেকে যথা সম্ভব চাপ কমাতে চান। 
 

“আমার মতে, এত এত খেলার পর লিওকে আরও একটা প্রতিযোগিতায় ব্যবহার করাটা অতিরিক্ত হবে।” গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অলিম্পিকের চেয়ে বিশ্বকাপ বাছাই পর্বে খেলাটা বেশি প্রয়োজন বলে মনে করেন মার্তিনো।  “সে (মেসি) এবং তার মতো অন্য খেলোয়াড়দের শুধু কোপা আমেরিকাতেই খেলা উচিত,” যোগ করেন আর্জেন্টিনা কোচ।