নাদালকে হারিয়ে কাতারে চ্যাম্পিয়ন জোকোভিচ
রাফায়েল নাদালকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে কাতার ওপেনের শিরোপা জিতেছেন নোভাক জোকোভিচ।
কাতারের দোহায় শনিবারের ফাইনালে সার্বিয়ার তারকার জয় ৬-১, ৬-২ গেমে। র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা জোকোভিচের এ বছরে এটাই প্রথম শিরোপা।
নাদালের বিপক্ষে জোকোভিচের এটা ২৪তম জয়। ৪৭ বারের মুখোমুখি লড়াইয়ে নাদাল জিতেন ২৩ বার।
এই জয়ে সামনের অস্ট্রেলিয়া ওপেনের প্রস্তুতিটা খুব ভালোভাবেই সেরে রাখলেন ১০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ।
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে আগামী ১৮ জানুয়ারি।
