কোপা আমেরিকার টিকেট পেল হাইতি আর পানামা
এ বছর কোপা আমেরিকার শতবর্ষী আসরে খেলার টিকেট পেয়েছে হাইতি ও পানামা।
পানামায় গত শুক্রবার ত্রিনিদাদ ও টোবাগোকে হারিয়ে কোপা আমেরিকায় জায়গা করে নেয় হাইতি। একই দিন পানামা কিউবাকে হারায় ৪-০ গোলে।
দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবারই প্রথম উত্তর আমেরিকা মহাদেশের কোনো দেশ যুক্ত হচ্ছে।
৩ থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের ১০টি শহরে হবে কোপা আমেরিকার এই বিশেষ আসর।
দক্ষিণ আমেরিকার ১০টি দলের সঙ্গে এবারের আসরে সেন্ট্রাল অ্যান্ড নর্থ আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান কনফেডারেশন থেকে ছয়টি দল খেলবে। হাইতি ও পানামা ছাড়াও এই ছয় দলের মধ্যে আছে মেক্সিকো, জ্যামাইকা, কোস্টা রিকা এবং স্বাগতিক যুক্তরাষ্ট্র।
