২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনার বিরুদ্ধে ধোঁকা দেওয়ার অভিযোগ!

বার্সেলোনার বিরুদ্ধে ধোঁকা দেওয়ার অভিযোগ তুলেছে মিশরের ক্লাব আল আহলি। বার্সেলোনার নিজেদের বিশ্বের সেরা দাবি করাটাকে ‘ছলচাতুরি’ উল্লেখ করে উল্টো নিজেদের সেরা বলে দাবি করেছে ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 10:08 PM

Updated : 12 Apr 2022, 01:10 AM

পাঁচ বারের ইউরোপ চ্যাম্পিয়ন বার্সেলোনা গত ডিসেম্বরে তৃতীয়বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপ জেতে। আল আহলির মতে এটা সব মিলিয়ে বার্সেলোনার সপ্তদশ মহাদেশ সেরার স্বীকৃতি।

আল আহলি ২০টি মহাদেশীয় শিরোপা জিতেছে। আর এ বিষয় তুলে ধরেই নিজেদের বিশ্বের সেরা দাবি করছে তারা। তাদের রেকর্ডের মূল্যায়ন না করে বার্সেলোনা মানুষকে ধোঁকা দিচ্ছে বলে অভিযোগ ক্লাবটির। 

এ প্রসঙ্গে ফেইসবুকে ক্লাবটি লিখেছে, “আমরা যেখানে অনেক আগে পৌঁছেছি সেখানে পৌঁছে তারা সবাইকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে।”

“কিন্তু এখানে সত্য স্পষ্ট। আমরা বিশ্বের সবচেয়ে সফল ক্লাব। … আমাদের শিরোপা জয় থামবে না।”

আট বারের আফ্রিকার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আল আহলির ফিফা ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য ২০০৬ সালে তৃতীয় হওয়া।