২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের কাছে হেরেও খুশি শ্রীলঙ্কা কোচ

বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের কাছে হারলেও শিষ্যদের খেলায় হতাশ নন সামপাথ পেরেরা। বরং ৪-২ গোলের হারের পরও খুশি শ্রীলঙ্কার এই কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 09:47 PM

Updated : 12 Apr 2022, 01:10 AM

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসরে সেমি-ফাইনাল খেলা দলটি গোল্ড কাপে এসেছে মূলত দক্ষিণ এশিয়ান গেমসের প্রস্তুতি সেরে নিতে। এ কারণে শ্রীলঙ্কা দলে অনূর্ধ্ব-২৩ বছর বয়সী খেলোয়াড়ই আছেন ১৬ জন।
 
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় শিষ্যদের খেলা নিয়ে সন্তুষ্টির কথা জানালেও চতুর্থ গোলটিকে হারের কারণ হিসেবে জানান পেরেরা।
 
“ম্যাচ নিয়ে সার্বিকভাবে আমি সন্তুষ্ট। তবে চতুর্থ গোলটা ছিল আমাদের বড় ভুলের মাশুল।”
 
৮৬তম মিনিটে বাংলাদেশের গোলরক্ষক শহীদুলের কিকে শ্রীলঙ্কার ডুমিডু হেত্তিয়ারাচ্চি ব্যাক হেড করলে বল গোলমুখে ছুটতে থাকে। শেষ মুহূর্তে রনি টোকাটি দিয়ে গোলটি করেন। 
 
শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে থাকা বাংলাদেশের খেলায় বিস্মিত হননি শ্রীলঙ্কা কোচ।
 
“প্রত্যাশা ছিল বাংলাদেশ প্রেস করে খেলবে; ম্যাচে হয়েছেও তাই। আমাদের খেলোয়াড়রা ক্লান্ত ছিল। এ কারনে লড়াইটা সমানতালে হয়নি।