২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেসির পরই নেইমার’

অনেকের মতো বার্সেলোনার নতুন খেলোয়াড় আর্দা তুরানও লিওনেল মেসিকে সেরা খেলোয়াড় মনে করেন। এর পর নেইমারকে সেরা মানেন তুরস্কের এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 07:43 PM

Updated : 12 Apr 2022, 01:10 AM

চার বারের বর্ষসেরা ফুটবলারের প্রশংসা করতে গিয়ে তুরান বলেন, “মেসি এ বিশ্বের নয়।”

কাতালুনিয়া রেডিওকে তুরান বলেন, “মেসি সব সময়ের সেরা খেলোয়াড়। সে মাঠে ও মাঠের বাইরে খুব চৌকশ।”

সম্প্রতি বার্সেলোনার জার্সিতে প্রথম ম্যাচ খেলা তুরান আরেক সতীর্থ নেইমারেরও প্রশংসা করেন। তার মতে, সেরার প্রশ্নে মেসির পরেই নেইমারের অবস্থান।

গত জুলাইয়ে আতলেতিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় যোগ দিলেও কাতালুনিয়া দলটির উপর ফিফার নিষেধাজ্ঞার কারণে মাঠে নামা হয়নি তুরানের। অবশেষে গত বুধবার কোপা দেল রেতে এসপানিওলের বিপক্ষে নতুন দলের হয়ে অভিষেক হয় ৩১ বছর বয়সী এই মিডফিল্ডারের।