স্টোক সিটিকে হারিয়ে ফাইনালের পথে লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে তেমন ভালো অবস্থানে না থাকলেও লিগ কাপের শিরোপা জেতার লড়াইয়ে আরেক ধাপ এগিয়ে গেল লিভারপুল। সেমি-ফাইনালের প্রথম লেগে স্টোক সিটিকে একমাত্র গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।
স্ট্রোকের মাঠ ব্রিটানিয়া স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ম্যাচের প্রথমার্ধে একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় জর্ডান আইব। অ্যাডাম লালানার কাট-ব্যাক থেকে জো অ্যালেনের পাসে গোলটি করেন ইংলিশ এই মিডফিল্ডার।
টুর্নামেন্টের রেকর্ড আট বারের বিজয়ীরা আরও কয়েকটি ভালো সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি।
ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত এই টুর্নামেন্টের শেষ চারের দ্বিতীয় লেগে আগামী ২৬ জানুয়ারি নিজেদের মাঠে ড্র করতে পারলেই ফাইনালে উঠে যাবে ‘অল রেডস’ নামে পরিচিত দলটি।
ইংলিশ প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে লিভারপুল।
