২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডে কোচিং করাতে চান গুয়ার্দিওলা

বায়ার্ন মিউনিখ ছেড়ে ইংল্যান্ডের কোনো দলের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 08:07 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

বার্সেলোনার সাবেক কোচ সম্প্রতি জার্মানির দলটির সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর ঘোষণা দেন; চলতি মৌসুম শেষে বায়ার্নের সঙ্গে তার চুক্তি শেষ হবে।
 
ইংলিশ গণমাধ্যমের খবর অনুযায়ী ৪৪ বছর বয়সী গুয়ার্দিওলার সঙ্গে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসির সঙ্গে যোগাযোগ হচ্ছে। তিনি এ প্রসঙ্গে বলেন, “এখনও নতুন ক্লাব ঠিক করিনি আমি।”
 
“আমি নতুন শহরের অভিজ্ঞতা নিতে চাই এবং ইংল্যান্ডে কাজ করতে চাই। এ কারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।”