২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষসেরা প্লেমেকার মেসি

একটি অপূর্ণতা ঘুঁচল লিওনেল মেসির। প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিক্সের (আইএফএফএইচএস) বর্ষসেরা প্লেমেকার হয়েছেন বার্সেলোনার এই তারকা। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 06:22 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

গত মৌসুমে বার্সেলোনাকে ট্রেবল জেতানো লুইস এনরিকে হয়েছেন বর্ষসেরা ক্লাব কোচ।
 
১৬৮ পয়েন্ট নিয়ে পুরস্কারটি জয়ের পথে মেসি পেছনে ফেলেন বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা আর ইউভেন্তুসের সাবেক তারকা আন্দ্রেয়া পিরলোকে। ইনিয়েস্তার পয়েন্ট ৯১। বর্তমানে নিউ ইয়র্ক সিটি এফসিতে খেলা পিরলো পান ৫৪ পয়েন্ট। 
 
২০০৮ থেকে ২০১১ পর্যন্ত এই পুরস্কার জেতেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার চাভি এর্নান্দেস। পরের দুই বছর বর্ষসেরা প্লেমেকার হন বার্সেলোনার বর্তমান অধিনায়ক ইনিয়েস্তা। 
 
২০১৪ সালে পুরস্কারটি জেতেন জার্মানির মিডফিল্ডার টনি ক্রুস। 
 

এবার বর্ষসেরা প্লেমেকার নির্বাচন করতে ৫০টি দেশের বিশেষজ্ঞরা ভোট দেন।  বর্ষসেরা ক্লাব কোচ হতে এনরিকে ১৬৫ পয়েন্ট পান। ৮৬ পয়েন্ট নিয়ে তার পরেই আছেন বায়ার্ন মিউনিখের কোচ পেপ গুয়ার্দিওলা। তৃতীয় স্থানে থাকা মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি পান ৪৩ পয়েন্ট। গত মৌসুমে ইউভেন্তুসকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছিলেন ইতালির এই কোচ।