শীর্ষ চারে থেকে লিগ শেষের আশা চেলসিতে
চেলসি এখনও শীর্ষ চারের মধ্যে থেকে লিগ শেষ করতে পারে বলে মনে করেন কোচ গাস হিডিঙ্ক।
ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে গত রোববার ৩-০ গোলের জয় নিয়ে ফেরে চেলসি।
এই জয়ের পর ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগের চতুর্দশ স্থানে আছে হিডিঙ্কের দল। এই মুহূর্তে চতুর্থ স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে আছে তারা।
শিরোপা লড়াই থেকে অনেক আগেই ছিটকে পড়া চেলসি এবার চ্যাম্পিয়ন্স লিগের টিকেটও পাবে না বলে মনে করেন অনেকে।
হিডিঙ্কও এটাকে কঠিন মনে করছেন। তবে আশা ছাড়ছেন না জোসে মরিনিয়ো বরখাস্ত হওয়ার পর এই মৌসুমের জন্য চেলসির দায়িত্ব নেওয়া ডাচ এই কোচ।
