২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেরা রূপে ফিরবে আগুয়েরো’ 

সের্হিও আগুয়েরো শিগগিরই তার সেরা রূপে ফিরবেন বলে বিশ্বাস করেন ম্যানচেস্টার সিটির কোচ মানুয়েল পেল্লেগ্রিনি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2016, 05:57 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

পুরনো খবর:

আগুয়েরো, তুরের গোলে সিটির জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে গত শনিবার ওয়াটফোর্ডের বিপক্ষে সিটির ২-১ ব্যবধানের জয়ে জয়সূচক গোলটি করেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড আগুয়েরো। 
 
গোড়ালির চোটের কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে কাটানো আগুয়েরো গত ২১ নভেম্বরের পর সিটির হয়ে এই প্রথম গোল পেলেন। 
 
এবারের মৌসুমটা আগুয়েরোর জন্য ভালো যাচ্ছে না। আর্জেন্টিনার হয়ে খেলতে গিয়ে মৌসুমের শুরুর দিকে পায়ের পেশিতে চোট পান। সেই সময় সিটির খেলা সাতটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হয় তাকে। 
 

ওয়াটফোর্ডের বিপক্ষে আগুয়েরোর খেলা দেখে পেল্লেগ্রিনির মনে হয়েছে, গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৬ গোল করা এই ফরোয়ার্ড নিজের সেরা রূপে ফিরতে চলেছেন।  “নিজের স্বাভাবিক পর্যায়ের পারফরম্যান্স ফিরে পেতে দুই থেকে তিনটি ম্যাচ লাগবে আগুয়েরোর।” ওয়াটফোর্ডের বিপক্ষে জয়ের পর বিবিসিকে পেল্লেগ্রিনি বলেন, “গোলটি তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। এর আগে বেশ কিছু ভালো মুহূর্ত গেছে তার। আমি নিশ্চিত, আমরা তার কাছ থেকে যে রকমের পারফরম্যান্স পেতে অভ্যস্ত, সেটা মৌসুমের দ্বিতীয়ার্ধে দেখতে পাব…।”