লাইভ: বার্সেলোনা ০ : ০ এসপানিওল
বার্সেলোনা ০ : ০ এসপানিওল
# ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে আছে বার্সেলোনা। তবে পরের ম্যাচে আতলেতিকো মাদ্রিদ জিতলে শীর্ষস্থান হারাবে বর্তমান চ্যাম্পিয়নরা।
শেষ বাঁশি: (বার্সেলোনা ০ : ০ এসপানিওল)। নতুন বছরের শুরুতেই পয়েন্ট হারাল বার্সেলোনা। এসপানিওলের মাঠে অবশ্য ভাগ্যও সহায় ছিল না লুইস এনরিকের দলের।
৯০: যোগ করা হলো দুই মিনিট। পাবে বার্সেলোনা গোলের দেখা?
৮৯: মেসির ফ্রি-কিক। তবে এবার আর লক্ষ্যে থাকেনি তা।
৮০: এখনও ম্যাচ গোলশূন্য। বছরটা কি জয় ছাড়াই শুরু করতে হবে বার্সেলোনার!
৭৬: জরদি আলবার ক্রসে ডি-বক্সে নেইমারের দর্শনীয় বাই-সাইকেল কিক। তবে গোলরক্ষকের ঠেকাতে তেমন সমস্যা হয়নি।
# বার্সা পয়েন্ট হারালে, আতলেতিকো মাদ্রিদ পরের ম্যাচে জিতলে আপাতত শীর্ষে উঠবে তারা।
৬৪: ডি-বক্সের প্রান্ত থেকে শট নিয়েছিলেন মেসি। কিন্তু বল সোজা গোলরক্ষকের কাছে।
৫২: সুযোগ আসে এসপানিওলেরও। হেরনান পেরেসের শট একটুর জন্য গোলপোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।
৫১: এবার ডি-বক্সের ভেতর থেকে মেসির শট প্রতিহত করেন এসপানিওলের এক খেলোয়াড়।
৪৮: বিরতির পর প্রথম সুযোগ বার্সেলোনার। বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন সুয়ারেস। শট নিয়েছিলেন নেইমার। বল প্রতিহত হয় রক্ষণে।
# প্রথমার্ধে বলের ৭৫ শতাংশ দখল ছিল বার্সেলোনার।
বিরতির বাঁশি: (বার্সেলোনা ০ : ০ এসপানিওল)। স্বস্তি নিয়েই বিরতিতে গেল স্বাগতিকরা।
৪৪: মেসি ডি-বক্সে ইনিয়েস্তাকে বল বাড়িয়েছিলেন। তবে শট নেওয়ার সুযোগ পাননি বার্সেলোনার প্লেমেকার।
# নিজেদের অর্ধেই এখন বেশি থাকছে এসপানিওলের খেলোয়াড়রা। জাল অক্ষত রেখেই বিরতিতে যাওয়ার চেষ্টা।
৩৬: গোলের সুযোগ; বিপজ্জনক জায়গা থেকে মেসির ফ্রি-কিক। গোলরক্ষক বুঝতেই পারেননি। কিন্তু বাঁকানো শটে বল লাগল ক্রসবারের ডান প্রান্তে।
৩১: নেইমারকে পেছন থেকে ধাক্কা মেরে হলুদ কার্ড দেখলেন জাভি লোপেস।
২৬: আরেকটি কর্নার এসপানিওলের। বল গোললাইন থেকে ফেরান জেরার্দ পিকে।
২৪: পর পর দুটি কর্নার এসপানিওলের। তবে গোলের সুযোগ পায়নি স্বাগতিকরা।
১৯: বার্সেলোনার একটি ভালো আক্রমণ কর্নারের বিনিময়ে ফেরান এসপানিওলের আলভারেস।
১৫: এখন পর্যন্ত বল দখলে এগিয়ে বার্সা। তবে আক্রমণে বেশি পিছিয়ে নেই এসপানিওল।
১০: শিরোপাধারীদের সঙ্গে পাল্লা দিয়েই খেলছে স্বাগতিকরা। ‘এমএসএন’ ত্রয়ী এখনও ত্রাস ছড়াতে পারেনি।
৫: প্রথম পাঁচ মিনিটে বল ঘোরাঘুরি করেছে বার্সেলোনার অর্ধে!
# ২০১৫ সালে নিজেদের শেষ ম্যাচে রিয়াল বেতিসকে ৪-০ গোলে হারানোর পথে অনন্য এক ইতিহাস গড়ে বার্সেলোনা। স্পেনের যে কোনো দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এক বছরে সর্বোচ্চ ১৮০ গোলের রেকর্ড গড়ে তারা। তার মধ্যে ১৩৭টি গোল করেন মেসি, নেইমার ও সুয়ারেস।
# নগর প্রতিদ্বন্দ্বী এই দুই দলের ম্যাচটি হচ্ছে এসপানিওলের মাঠে
# লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেসের অসাধারণ নৈপুণ্যে অদম্য হয়ে ওঠা বার্সেলোনার সামনে পয়েন্ট তালিকার ত্রয়োদশ স্থানে থাকা এসপানিওল মোটেও বড় কোনো প্রতিপক্ষ নয়।
# ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। তিন মাস হতে চলল ঘরের মাঠে কোনো ম্যাচ হারেনি এসপানিওল। এখানে লিগের শেষ চার ম্যাচের দুটিতে জিতেছে ও দুটিতে ড্র করেছে তারা। এই আত্মবিশ্বাসে মেসিদের বিপক্ষে ভালো কিছুর স্বপ্ন দেখতে পারে দলটি।
