২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুয়ারেসের সাফল্যে বিস্মিত নন এনরিকে

সাম্প্রতিক সময়ে লুইস সুয়ারেসের দুর্দান্ত ফর্ম দেখে মোটেই বিস্মিত নন লুইস এনরিকে। বরং উরুগুয়ের এই স্ট্রাইকারের কাছ থেকে আরও গোল আশা করেন বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 05:30 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

১৫ ম্যাচে ১৫ গোল নিয়ে এ মৌসুমে স্পেনের লা লিগায় এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা সুয়ারেস। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ২৫ ম্যাচে ২৬ গোল তার। 
 

স্পেনের লা লিগায় শনিবার নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের মাঠে নিজেদের পরের ম্যাচটি খেলতে নামবে বার্সেলোনা। এই ম্যাচেও ২৮ বছর বয়সী সুয়ারেস গোল পাবেন বলে আশা করেন এনরিকে।  “সুয়ারেস যে পরিমান গোল করছে, তাতে আমি বিস্মিত নই। … গোল সে করতেই থাকবে।”