২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেকিপের সেরা তিন মেসি-নেইমার-সুয়ারেস

ফ্রান্সের দৈনিক লেকিপের করা বছরের সেরা একশ ফুটবলারের তালিকার শীর্ষে যথাক্রমে স্থান পেয়েছেন বার্সেলোনার তিন তারকা লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেস। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 04:10 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

বার্সেলোনার আক্রমণ-ত্রয়ীর মধ্যে মেসি-নেইমার ফিফা-ব্যালন ডি’অর পুরস্কারের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন।
 

বর্ষসেরার পুরস্কারের লড়াইয়ে থাকা রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো লেকিপের তালিকায় আছেন চতুর্থ স্থানে। বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড রবের্ত লেভানদোভস্কি আছেন পঞ্চম স্থানে। তার ক্লাব সতীর্থ ফরোয়ার্ড টমাস মুলার আছেন ষষ্ঠ স্থানে, আর গোলরক্ষক মানুয়েল নয়ারের অবস্থান সপ্তমে।  স্পেনের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছেন আন্দ্রেস ইনিয়েস্তা। বার্সেলোনার এই মিডফিল্ডার আছেন অষ্টম স্থানে।