মেসির ম্যান সিটিতে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন আগুয়েরো
বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসির ম্যানচেস্টার সিটিতে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ইংলিশ ক্লাবটির তারকা ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো।
আর্জেন্টিনা অধিনায়ক মেসিকে সিটি পেতে চায় বলে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে।
বার্সেলোনার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত।
সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড আগুয়েরো বলেন, “লিওর জন্য বার্সেলোনা ছাড়া খুব কঠিন। কারণ, খুব ছোট বয়স থেকে সে সেখানে খেলছে। তার জন্য অন্য দলের কথা ভাবা সহজ নয়।”
“আশা করি, সে সিটিতে আসুক। কিন্তু এটা অবশ্যই ওই খেলোয়াড়ের সিদ্ধান্ত এবং আমি মনে করি, সে বার্সেলোনায় খুব স্বস্তি আর শান্তিতে আছে।”
