২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাম্পার্ডের সেরা মেসি

দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডে ২০১৫ সালের সেরা ফুটবলারের পুরস্কার জেতা লিওনেল মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডারের কাছে বার্সেলোনার তারকা এই ফরোয়ার্ডই বিশ্বসেরা ফুটবলার। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 06:57 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ডে ইতালির সাবেক প্লেমেকার আন্দ্রেয়া পিরলো ও ল্যাম্পার্ডকে ফুটবলে অসাধারণ ক্যারিয়ারের জন্য পুরস্কার দেওয়া হয়।
 
ল্যাম্পার্ড বলেন, “আমি মারাদোনাকে দেখে বেড়ে উঠেছি। সে আমার প্রিয় খেলোয়াড়। কিন্তু আমার কাছে মেসিই সেরা, শুধু এ বছরেই নয়, প্রত্যেক বছরই। আমি তার খেলা দেখতে পছন্দ করি।”
 
রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলে এ বছরের ফিফা ব্যালন ডি’অর পুরস্কার আর্জেন্টিনার অধিনায়ক মেসিই জিতবে বলেও মনে করেন ল্যাম্পার্ড। তার সঙ্গে কণ্ঠ মেলান ইতালির হয়ে বিশ্বকাপ জেতা পিরলোও। 
 
“মেসি অসাধারণ একজন খেলোয়াড়। সে বারবার এটা দেখিয়েছে। সে বিশ্বের অন্যতম সেরা।”